সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক

শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে মালিক বিহীন পরিত্যক্ত বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক করেছে বিজিবি।

১৫ ই নভেম্বর গভীর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা ১০৯৪ সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা নামক এলাকায় চোরাচালান বিরোধি অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভারত হতে অবৈধভাবে আনা কসমেটিকস বডি স্প্রে ডেনভার ৩৫৯৩ পিস লিকবিহীন অবস্থায় জব্দ করে ।

তবে বিজিবির দাবি তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

জব্দকৃত ভারতীয় বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ্য ,৯৬, হাজার ৫ শত টাকা।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার বিকেলে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা