৩৪
সাইফুল ইসলাম, বগুড়া অফিস : বগুড়ায় রূপকথা কফিল উদ্দিন টাওয়ার এর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর বাদ যোহর বগুড়া মহানগরের বিয়াজ কাজী লেন সুত্রাপুরে রূপকথা কফিল উদ্দিন টাওয়ার এর নির্মাণ কাজের উদ্ধোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন জায়গার মালিক কমর উদ্দিন পল্টু, আকবর কবির মন্টু, এনামুল কবির মিন্টু, একরামুল কবির সন্টু, দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া বিআরটিসি মার্কেট মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজলসহ এলাকার গন্যম্যান ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া রিয়েল এস্টেট সমিতির সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু।
