সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাস্তু হারিয়ে কুকুর পুষায় মাথা গোঁজার ঠাঁই হল লায়লির

বাস্তু হারিয়ে কুকুর পুষায় মাথা গোঁজার ঠাঁই হল লায়লির

‎এমকে হামিদ গাজীপুর থেকে ফিরেঃ ‎রমজানের ঠিক একদিন পূর্বে কালিয়াকৈর বনবিভাগ ও উপজেলা প্রশাসনের উচ্ছেদে ধ্বংসস্তূপে পরিণত হলো ৪শত পরিবার। অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবার। এতে লায়লি নামক মহিলার পরিবার অন্যের দু’তলা ভাঙ্গা ভবনে কুকুর দেখভাল করে মাথায় গোজার ঠাঁই নিল।
‎
‎অনুসন্ধানে জানাগেছে- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটে আওতাধীন বগাম্বর, সিনাবহ, ভাঙ্গাজাঙ্গাল এলাকায় ২০২৫ ইংরেজির ৩০মার্চ, ঈদুল ফিতরের ঠিক একদিন পূর্বে হঠাৎ বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযানে শত বছরের দখলীয় জমির ওপর নির্মিত ৪শত ঘর বাড়ীকে ধ্বংসস্তূপে পরিণত করার অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এতে ক্ষয়ক্ষতির সম্মূখীন হয়ে ঋণের বোঝা নিয়ে ভাঙ্গাচোরা ঝুঁকিপূর্ণ ঘরে কোনরকম মানবিক জীবন যাপনে ভুক্তভোগী অসহায় পরিবারদ্বয়। স্বপ্নের ঘরবাড়ী হারিয়ে তাদের মুখে বেদনার ছাপ দেখা মিলে! তৎমধ্যে অনেকেই কোনোমতে দু’মুঠো আহার যোগাতে সক্ষম হলেও স্বাচ্ছন্দ্যভাবে মাথা গোঁজা ঠাঁই নেই তাদের। তারা এখন অন্যত্রে ভাড়া বাসায় দুশ্চিন্তায় মানবেতর জীবন যাপন করছেন। এমনকি লায়লি পরিবার এক ছেলেও অসুস্থ স্বামী নিয়ে দিন কাটাচ্ছে অন্যের ঘরের দু’টি পুষা কুকুরকে দেখভাল করে। এছাড়া দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, ভ্যান চালকসহ খেটেখাওয়া মানুষ হওয়ায় খোলা আকাশের নিচে ইটের চুলা বানিয়ে লবনভাতে মুখে আহার নিচ্ছে।
‎
‎এদিকে গৃহহীন লায়লি(৫২) জানান- বিগত ১০ বছর পূর্বে টাঙ্গাইল নদী ভাঙ্গা থেকে স্থানান্তর হয়ে সিনাবহ আমার ভাইয়ের দেওয়ার একটুকরো জায়গাতে টিনের ঘর নির্মাণ করে বসবাস করছিলাম। কোন ধরণে আগাম বার্তা না দিয়ে রাতে বনবিভাগের মাইকিং। সকালে বনবিভাগ ও যৌথ বাহিনীর অভিযানে তছনছ করে দেয় ঘরবাড়ী। এমনকি একটি প্রয়োজনীয় জিনিসপত্রও ঘর থেকে বের করতে সুযোগ দেয়নি। এখনো ভাঙ্গাঘরে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র দৃশ্যমান। এখন পার্শ্ববর্তী বাড়ীর কাজকর্ম ও পুষা কুকুরের দেখভাল করে জীবন কাটাচ্ছি। এযেন আমাদের জন্য মানবসৃষ্ট দূর্যোগ। আমরা মাথাগোঁজা ঠাঁই যেন পুনরায় বানাতে পারি এমন বুকভরা আশা নিয়ে সররকারের নিকট আবেদন জানাচ্ছি।
‎
‎ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত বিন্নত আলীর পুত্র হাজী রাবিব আলী কষ্টভরা মূখে জানান- অতিকষ্টে অর্জিত টাকা দিয়ে তৈরীকৃত বহুতল ভবনসহ একাধিক ঘরবাড়ী ভেঙ্গে ললণ্ডভণ্ড করে নিঃস্ব করে ফেলছে বনবিভাগ। এতে সহায় সম্বল হারিয়ে প্রায় ১কোটি টাকার ক্ষতির সম্মূখীনে পড়েছি। এখন পরিবারপরিজন নিয়ে অন্যত্রে ভাড়া বাসায় আছি। ক্ষোভ প্রকাশ করে তিনি আরো জানান- বাপ দাদার নামীয় সিএস, এসএ রেকর্ডীয় ভিটির ওপর স্বপ্নের বাড়ী তৈরীরপর ঠিকমতো মাথা গোঁজার ঠাঁই হলোনা। শুধু বনবিভাগের নামীয় আরএস ভুলবশত হওয়ায় কিছু স্বার্থান্বেষী মানুষের প্ররোচনায় আমাদের ওপর যেন স্টিম রোলার চালানোর ন্যায়। দুঃখ হলো ঘর নির্মাণের বেশ কয়েকমাস পর কেন বনবিভাগের এঅভিযান!? তৈরীর সময় বললে এত টাকায় ঘর নির্মাণ করতাম না। ন্যায্য ফিরে পেতে আদালতে মামলা চলমান রয়েছে।

‎বগাম্বর এলাকার মৃত নাইব আলীর পুত্র বায়োবৃদ্ধ ষাট উর্ধ্বে বয়সি হাবিব লাঠির ওপর ভর দিয়ে এসে বলেন- আমার বাপ ভাইয়ের শাসন চলত এ এলাকায়। তবে ২০২৫ইং এ কেন বনবিভাগের এমন ন্যাক্কারজনক অভিযান! মৃদু কন্ঠে আরো জানান- আমার পরিবারের পাকা বাড়ী গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পুত্র-নাতির বিরুদ্ধে বন মামলা দায়ের করে কর্তৃপক্ষ হয়রানি করছে। যেন মানবতাহীন কান্ড।নাগরিক হিসেবে তারা সরকার বাহাদুরসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট ন্যায্য প্রতীকারের আশাবাদী।
‎
‎স্থানীয় ও সচেতনমহল জানান-  বহুবছর থেকে ওইসব এলাকায় বসবাস করে আসছিলো অনেক পরিবার। তবে কিছু নদী ভাঙ্গা ও ভূমিহীন পরিবার কয়েক বছর পূর্বে তথা আ’লীগ সরকারের আমলে বনবিভাগের জায়গায় বসতি নির্মাণ করছিলো। যেখানে বনবিভাগের সুফল প্রকল্পের ২০০০-২০২১ অর্থবছরের সাইনবোর্ড দৃশ্যমান। সরকার পতন পরবর্তী বনবিভাগ ও যৌথবাহিনীর অভিযানে অবৈধ দখলীয় জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করে ওইসব পাড়ায় উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদকৃত কিছু কিছু জায়গায় ঔষধি, বনজি ও ফলজিসহ বিভিন্ন প্রজাতির গাছের রোপন করা হয়। তারপরও অসহায় গৃহহীন লায়লির জীবন যুদ্ধ দেখে যেন সর্বমহল বিষণ্ণতায় ভোগে।
‎
‎এবিষয়ে কালিয়াকৈর রেঞ্জার তাওসিফ জাওয়াদ বলেন- সরকারের নির্দেশনাকে যথাযথ প্রধান্য দিয়ে বনবিভাগের রিজার্ভ জায়গা অবৈধ দখলদার থেকে উদ্ধার করা আমাদের ওপর কর্তৃপক্ষের অর্পিত দায়িত্ব। উদ্ধারকৃত জায়গায় সংরক্ষিত বনাঞ্চল সৃজন করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা