৬
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক তরুণদের অংশগ্রহণে বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোশতাক আহমেদ ভুঁইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আশিকুর রহমান,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, পরিবার পরিকল্পনা উপ পরিচালক শেখ শাহিদুজ্জামান, সহকারি পরিচালক তানিয়া পারভিন প্রমুখ।
সজীব দত্তের উপস্থাপনায় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা এবং প্রতিরোধে কাজ করার আহবান জানান।
