মো.নূর আলম ভূইয়া : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত দেড় টার দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য ণিশ্চিত করেছেন।
সূত্রে জানাগেছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া বাবুল আক্তার চলমান জ্বালাপোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
