ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহম্মদ আলী (৪৯) ও মোঃ আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)।
গ্রেপ্তার আহম্মদ আলী ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলার বাগভান্ডার (সোনাতলী) এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায়।
অপরদিকে, গ্রেপ্তার মোঃ আয়নাল হক ওরফে ঝন্টু ভূরুঙ্গামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪, জিআর নং-২০৫-এর দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারার মামলায় তদন্তে আসামি হিসেবে তাঁর নাম পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পৃথক দুটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আহম্মদ আলী ও আয়নাল হক ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
