শনিবার | নভেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে আ’লীগ-অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ গ্রেফতার-৭

সোনারগাঁওয়ে আ’লীগ-অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ গ্রেফতার-৭

সোনারগাও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলায় বৈষম্য আন্দোলন বিরোধি সন্ত্রাস ও কিশোর গ্যাং অপরাধ কার্যক্রম ঠেকানোর অভিযানে মাদকসেবি, চুরির অপরাধ, দুর্ধর্ষ দস্যুতা ও বাংলাদেশ সরকারের নিষিদ্ধ আ’লীগ-অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ-৭ দুষ্কৃত আসামি’ পুলিশের ব্লক রেডে আইনের জালে বন্দি করতে সক্ষম হয়।

আজ শুক্রবার (২০ নভেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক বিরোধি জোরদারে, মাদক নির্মূল জিরো টলারেন্স, সন্ত্রাসী’দের দৌড়ত্ব আস্তানার সন্ধানে বাংলাদেশ পুলিশের চৌকস ওসি’ সঙ্গেও ফোর্সের একাধিক টিমের সাঁড়াশি অভিযানে ভাসমান-সম্ভাব্য গোপনে অবস্থান করা আস্তানাতে একযোগে হানা দিয়ে অভিযান পরিচালিত করেন।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গ্রেফতারকৃত:

সেবনকারি- মোঃ আজগর (৫০) নামে।

বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার জামপুর ইউপির বাগবাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম (৩৬) নামে ইউপি ৪নং ওয়ার্ড সক্রিয় সদস্য নিষিদ্ধ যুবলীগ, উপজেলার মোগরাপাড়া ইউপির হাবিবপুর গ্রামের মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে মোঃ আলামিন বেপারী (৩৮) নামে উপজেলা আমি যুবলীগের উপদপ্তর সম্পাদক, (সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের উপদপ্তর সম্পাদক), উপজেলার চর কামালদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমির হোসেন (৩৮) নামে রাজধানী ঢাকা মহানগর উত্তর সিটির ৩৮ নং ওয়ার্ড সভাপতি সেচ্ছাসেবক লীগ, এ-পি, রাজধানী ঢাকার উত্তর বাড্ডা তেতুলতলা ৩৮ নং ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর সিটি, বাসা নং-৬৮, জেলার ফতুল্লা থানার কাশিপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ জসিম (৩৯) নামে সভাপতি জেলা মহানগর বঙ্গবন্ধু আদর্শ গেরিলা সংগঠন ৭১,

চুরি অপরাধে- নবী হোসেন (২৬) নামে।

দস্যুতা মামলায়- জেলার সিদ্ধিরগঞ্জ থানা আটিগ্রাম ওয়াপদা কলোনি মৃত মাফি মিয়ার ছেলে আরিফুল হাসান আলভী (১৯) সহ-৭ আসামিসহ গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা