শনিবার | নভেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রায়পুরের হায়দরগঞ্জের ইছালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি সভার নতুন তারিখ ২৮ নভেম্বর

রায়পুরের হায়দরগঞ্জের ইছালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি সভার নতুন তারিখ ২৮ নভেম্বর

এহসানুল আসিফ মাসুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আবহাওয়াজনিত কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ তাহের আহমদ যাবিরী আল-মাদানী (রহ.)-এর ৬৩তম আজিমুশান ইছালে সাওয়াব মাহফিল উপলক্ষে পূর্বনির্ধারিত প্রস্তুতিমূলক পরামর্শ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় হায়দরগঞ্জ ছাইয়্যেদ মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে ২১ নভেম্বর, শনিবার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে আবহাওয়াজনিত কারণে পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করেছেন আয়োজকরা।

আয়োজকদের আমন্ত্রণপত্রে জানানো হয়, আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৬ তারিখে তিন দিনব্যাপী ৬৩তম ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের সার্বিক এন্তেজাম ও আয়োজন নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য এ সভার আয়োজন করা হয়েছে।

উক্ত পরামর্শ সভায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও মূল্যবান পরামর্শ কামনা করেছেন আয়োজক ছাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের আহমদ যাবিরী আল-মাদানী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা