মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কার্ড তুলে দেওয়া হয়।

আজ মঙ্গলবার ১২টায় এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কার্ড প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা