ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও সদ্যপ্রয়াত দুই শ্রদ্ধেয় শিক্ষক ছলিম উদ্দিন স্যার ও বাবু মনোরঞ্জন সরকার স্যারের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রয়াত দুই শিক্ষকের কর্মময় জীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, আদর্শ ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা। বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শিক্ষা, আদর্শ ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রয়াত দুই শিক্ষকের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
