রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মতবিনিময়

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পিরোজপুর ০২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর এমপি।

শনিবার (২১ নভেম্বর) রাতে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার বিষয় গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ তাঁদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা