সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বন রক্ষায় প্রস্তুত হচ্ছে ২৫ ফরেস্ট গার্ড, কাপ্তাইয়ে শুরু সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

বন রক্ষায় প্রস্তুত হচ্ছে ২৫ ফরেস্ট গার্ড, কাপ্তাইয়ে শুরু সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বনসম্পদ রক্ষা ও বন ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ২৫ জন ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ৪র্থ ব্যাচ সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশলসহ বন রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বন রক্ষায় মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা