মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চেকপোস্ট ফাঁকি দিয়ে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা

নিরাপত্তা ও স্থানীয় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব

চেকপোস্ট ফাঁকি দিয়ে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা

‎কক্সবাজার উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : ‎কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোর নিরাপত্তা বেষ্টনী এবং সড়কের একাধিক চেকপোস্ট ফাঁকি দিয়ে রোহিঙ্গাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের তল্লাশি চৌকিগুলোতে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে কঠোর নজরদারি থাকলেও রোহিঙ্গাদের বিষয়ে তুলনামূলক শিথিলতা দেখা যায়। এই সুযোগে তারা সহজেই ক্যাম্প ছেড়ে উখিয়া সদরসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান নিচ্ছে।
‎
‎সংশ্লিষ্ট একাধিক সূত্র ও স্থানীয়দের ভাষ্যমতে, ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি বড় অংশ কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস শুরু করেছে। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে তারা আবার নিরাপদে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে ফিরে আসে এবং নির্ধারিত রেশন সংগ্রহ করে পুনরায় কর্মস্থল বা ভাড়া বাসায় ফিরে যায়। অভিযোগ রয়েছে, বাড়তি ভাড়ার লোভে স্থানীয় কিছু অটোরিকশা (টমটম) ও সিএনজি চালক তাদের চেকপোস্ট এড়িয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করছে।
‎
‎সংশ্লিষ্ট একাধিক সূত্র ও স্থানীয়দের ভাষ্যমতে, ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি বড় অংশ কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস শুরু করেছে।
‎
‎প্রতি মাসের নির্দিষ্ট সময়ে তারা আবার নিরাপদে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে ফিরে আসে এবং নির্ধারিত রেশন সংগ্রহ করে পুনরায় কর্মস্থল বা ভাড়া বাসায় ফিরে যায়। অভিযোগ রয়েছে, বাড়তি ভাড়ার লোভে স্থানীয় কিছু অটোরিকশা (টমটম) ও সিএনজি চালক তাদের চেকপোস্ট এড়িয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করছে।
‎
‎উখিয়া ও টেকনাফ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, মাদক পরিবহন, মানব পাচার এবং বিভিন্ন অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ডে ক্যাম্পের বাইরে থাকা বা অসাধু চক্রের সাথে যুক্ত রোহিঙ্গাদের সম্পৃক্ততা বাড়ছে। এতে এলাকার সার্বিক জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
‎
‎রোহিঙ্গাদের অবাধ বিচরণের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্থানীয় শ্রমবাজারে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণকাজ, হোটেল-রেস্তোরাঁ এবং ধান কাটার মতো মৌসুমি কৃষি কাজে তুলনামূলক কম মজুরিতে রোহিঙ্গারা কাজ করছে। ফলে স্থানীয় দিনমজুর ও শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন। দীর্ঘমেয়াদি কর্মহীনতা ও হতাশা থেকে স্থানীয় যুবসমাজের একটি অংশ বিপথে পরিচালিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
‎
‎​এ বিষয়ে স্থানীয়রা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং সড়কের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা