এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় কৃষি অফিসার মামুনুর রশিদ, বিএনপির সেক্রেটারি সাদিকুল ইসলাম, সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
বিতরণ কার্যক্রমে প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সার ও বীজ তুলে দেওয়া হয়।
