বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদগাঁওতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিচয় শনাক্ত

ঈদগাঁওতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিচয় শনাক্ত

এইচ এন আলম, ককসবাজর : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারী-পুরুষ ও আহতের পরিচয় দীর্ঘ সময় পর অবশেষে শনাক্ত হয়েছে।

নিহতদের মধ্যে এক নারী ও দুই পুরুষের লাশ মালুমঘাট হাইওয়ে থানায় এবং অপর নিহত দুই পুরুষের লাশ সদর হাসপাতাল মর্গে এবং গুরুতর আহত এক নারী আশঙ্কা জনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারও উন্নত চিকিৎসা জরুরি।

এদিকে যে চারজন পুরুষ লাশের পরিচয় শনাক্ত হয়েছে তারা হল পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গর্জনতলী গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো: রহমান(২৭),
একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড অফিস পাড়ার মৃত ইদ্রিসের ছেলে জসিম উদ্দিন(৫৫)

পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের মুহাম্মদ ছাবের এর ছেলে মওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম(২৮)ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুলিস্তান বাজার বাম হাতির ছড়ার নুরুল বশর ড্রাইভারের ছেলে সিএনজি চালক মোহাম্মদ ইমরান জুবায়ের(২৬)।

নিহত নারী হচ্ছে অপর নিহত জসিম উদ্দিনের নিকটাত্মীয় খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়ার বাসিন্দা প্রবাসী নুরুল হুদার স্ত্রী নাজমা(৪৫)

এছাড়া গুরুতর আহত নারী হচ্ছে খুটাখালী ইউনিয়নের উত্তর পাড়ার দুলা মিয়ার কন্যা ফারিয়া নাছির মুমু(৩২)

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার এবং মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোঃ সেলিম মিয়া নিহত ও আহতদের উক্ত পরিচয় নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুরুতর আহত নারীকে চমেকে নেয়া হয়েছে। উক্ত ঘটনার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে জানান

নিহতদের মধ্যে মওলানা সাইফুল ইসলাম বিগত দশদিন আগে বিয়ে করেছেন এবং মাদ্রাসা থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দূর্ঘটনায় প্রাণ হারান। তিনি ঈদগাঁও উপজেলার বোয়ালখালী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক ছিলেন।

সিএনজি চালক ইমরান জুবায়ের পিতার একমাত্র পুত্র সন্তান।ছয় বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। হাসপাতাল ও থানা এলাকায় লাশের জন্য নিহতদের স্বজনদের বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

প্রসঙ্গত মঙ্গলবার(২৪ নভেম্বর )সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজারগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব ১১-৯৯৭৫)বেপরোয়া গতিতে এসে চকরিয়াগামী সিএনজি চালিত অটোরিকশা(কক্সবাজার থ-১১-১৯২০)কে চাপা দিলে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির চালকসহ ছয় যাত্রীর এক নারীসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এক নারীসহ অপর তিন আহত সিএনজি যাত্রীকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হলে সেখানে সিএনজি চালকসহ আরো দুই জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া অপর গুরুতর আহত নারীকে আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তবে দূর্ঘটনার দীর্ঘ সময় পর নিহত ও আহত নারীর নারীর পরিচয় শনাক্ত হয়েছে । এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় পাঁচ তাজা প্রাণ মূহূর্তেই ঝরে যাওয়ায় ক্রুদ্ধ জনতা ও নিহতের স্বজনরা আবারো ব্যস্ততম চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা