বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ছত্রিশ ঘন্টার ব্যবধানে আওয়ামী সন্ত্রাসিসহ গ্রেফতার-১৭

ছত্রিশ ঘন্টার ব্যবধানে আওয়ামী সন্ত্রাসিসহ গ্রেফতার-১৭

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে, লড়াইয়ের অভিযানে গত ছত্রিশ ঘন্টার ব্যবধানে মাদক সেবনকারি, চুরির অপরাধ, পরোয়ানা জারি ও আ’লীগ-অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ-১৭ আসামি’কে পুলিশের ব্লক রেডে আইনের জালে বন্দি করতে সক্ষম হয়।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (২৫ ও ২৬ নভেম্বর) গত ৩৬ ঘন্টায় মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতি, মাদক’বিরোধি জোরদারে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বাংলাদেশ পুলিশের ওসি’ সঙ্গীয় ফোর্সের একাধিক টিম নিয়ে সন্ত্রাসি’ কিশোর গ্যাং গোপনে অবস্থান করা ভাসমান ওর সম্ভাব্য আস্তানাতে একযোগে হানা দিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:

মাদক সেবনকারি- মোঃ নজরুল ইসলাম (৩২), মোঃ সজিব (২৬), মোঃ ছানোয়ার হোসেন (৩২), কাউছার (২২), শাহ পরান (২৮), শফিকুল ইসলাম (২২), মোঃ হানিফ (৪০) ও মোঃ আশরাফ (২১) নামে।

সন্ত্রাস বিরোধি- উপজেলার বানিনাথপুর গ্রামের মৃত মদনমোহন সাহার ছেলে নির্মল কুমার সাহা (৫০) নামে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সদস্য নিষিদ্ধ ছাত্রলীগ, উপজেলার কাঁচপুর ইউপির কাঁচপুর বারিপাড়া গ্রামের মৃত ছামসুল মিয়ার ছেলে মোঃ আঃ আজিজ (৫৫) নামে ইউপি ২ নং ওয়ার্ড সদস্য নিষিদ্ধ যুবলীগ, উপজেলার শম্ভুপুরা ইউপির মনার কান্দি গ্রামের মৃত আলেক চাঁনের ছেলে মিনার হোসেন (৪৫) নামে ইউপি ৩ নং ওয়ার্ড সভাপতি নিষিদ্ধ শ্রমিক লীগ, উপজেলার জামপুর ইউপির কোবাগা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল জব্বার ভূইয়া (৪২) নামে ইউপি প্রচার সম্পাদক নিষিদ্ধ যুবলীগ, উপজেলার কাঁচপুর ইউপির সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সজল (৩০) নামে ইউপি ৪ নং ওয়ার্ড সক্রিয় সদস্য নিষিদ্ধ ছাত্রলীগ, উপজেলার রতনপুর গ্রামের মৃত্যু সোলাইমান বেপাড়ির ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৭) নামে সোনারগাঁও থানা সাবেক সাধারণ সম্পাদক নিষিদ্ধ শ্রমিক লীগ ও উপজেলার পৌর এলাকার নয়া মাটি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ নবীর হোসেন (৫০) নামে সোনারগাঁও পৌরসভা ৪ নং ওয়ার্ড সভাপতি নিষিদ্ধ আ’লীগ।

চুরির অপরাধ- মিজানুর হাওলাদার বাদশা (২৮) নামে।
পরোয়ান জারি- গিয়াস উদ্দিন মোল্লা () সহ-১৭ দুষ্কৃত আসামি’ গ্রেফতারপূর্ব আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা