কক্সবাজর উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স) এর সাত কর্মি দ্বগ্ধ ওআহত হয়েছে।
রোববারর দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ করছিল। এসময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুন্ডলী বের হয়।
এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ, রিক মেকানিক ও মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।
ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া বাকি তিনজন এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এরআগে, টানা একমাস পর নেভানো হয় ইনানীর সেই গ্যাসকূপের আগুন। পরে সেখানে সার্ভের কাজ শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞ দল।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট খাল ব্রীজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়। এক পর্যায়ে উদগীরিত গ্যাসে আগুন লেগে যায়।
১৬
