তমাল কান্তি সরকার, ভালুকা, ময়মনসিংহ, প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গ্যাসের চাপ কম থাকায় ছোট-বড় প্রায় ২০টি কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দিতে বাধ্য হয়েছে।
২০ আগস্ট থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয়নি বলে জানা গেছে। গ্যাসের চাপ কম থাকায় কারখানার মেশিন চালু রাখা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ শ্রমিকদের কর্মস্থল থেকে ছুটি দিয়ে দেয়।
কারখানা সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় ধরে গ্যাসের চাপ স্বাভাবিক না থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিক ও মালিক—উভয় পক্ষকেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কারখানা মালিক ও শ্রমিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিল মালিক জানান এভাবে চলতে থাকলে আরো কিছু কারখানা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিবে।
