৭০
মোঃ মনজুর মোল্লা : রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি, চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মোঃ রাকিব হাসানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় তুরাগ থানাধীন হাসুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাকিব হাসান দীর্ঘদিন ধরে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও মাদকসহ নানা অপরাধে মোট ১৩টি মামলা ও জিডি রয়েছে।
গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ
