শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়া মীর আহমদ ফোরকানিয়া মাদ্রাসার ঈদে-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত 

পটিয়া মীর আহমদ ফোরকানিয়া মাদ্রাসার ঈদে-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত 

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে হাপেজ মীর আহমদ ফোরকানিয়া মাদ্রাসার উদ্যােগে ও  হযরত শাহ্সুফি গুনু মিয়া (রহ:) পরিবারের ব্যাবস্তাপনায় ১১ রবিউল আউয়াল ২৫ আগষ্ট মঙ্গলবার রাতে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী সমাজ সেবক সার্ভেয়ার  মুহাম্মদ হারুন রশীদের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলে  প্রধান অতিথি ছিলেন দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের  সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী   সমাজ সেবক  এরশাদুল আলম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম শাহজাহান,   প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার নুরুল আমিন, সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ নাজিমুল হক,  বিশেষ বক্তা ছিলেন পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, বক্তব্য রাখেন বিএনপি নেতা শহিদুল আলম, যুবদল নেতা ফরিদুল ইসলাম বাচা,ব্যাবসায়ী মোরশেদ আলম, রহিম উদ্দীন, মুহাম্মদ হাসান, আহমদ নবী,

মিলাদ মাহফিলে তকরির পেশ করেন মাওলানা মুহাম্মদ হাসান,মাওলানা জামাল হোসেন মাওলানা রেজাউল করিম, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন

হাপেজ খাজা খয়রাত হোসেন, ইরফানুল হক মিজান, মামুন রশিদ  সেলিমুর রশিদ,
সাইদুর রশীদ, আতিকুর রশীদ, রায়হানুর রশীদ, মুহাম্মদ আয়াত প্রমুখ।

মিলাদ মাহফিলে  দেশ ও  জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং  ভক্তদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা