শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তেজগাঁওয়ে ২৬৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁওয়ে ২৬৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ মোঃ ইউছুফ (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটি-ইন্টেলিজেন্সের একটি চৌকস অভিযানিক দল।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ জানায়, গ্রেফতারের পর ইউছুফের তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা