মো.মোক্তার হোসেন,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলের বিশেষ অভিযানে দুই দম্পত্তি ইয়াবা’ ট্যাবলেট সহ পুলিশের একটি চৌকস টিম ১২ আসামি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ শুক্রবার (২৮আগস্ট)রাতের প্রথমে ও গতকাল বৃহস্পতিবার রাত শেষে থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’ মহাম্মদ আব্দুল বারিকে’র ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলে উপজেলার বিভিন্ন এলাকায় দুই দম্পতি ইয়াবা উদ্ধারের বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), নবী হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযানে গতকাল রাত ৮ টার দিকে জাদুঘর প্রথম গেইট পশ্চিম পাশে ‘বাবার দোয়া’ নামে দোকানের সামনে রাস্তার উপর থেকে ৫০ পিস ইয়াবা’ ট্যাবলেট সহ উপজেলার পৌরসভা ইছাপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুর রহমান (৪৭) ও তার সহধর্মিনী একই গ্রামের আব্দুর রহমানের কন্যা সাফিয়া বেগম (৩৫) নামে দুই দম্পতিকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা’ ট্যাবলেট সহ মাদক আজ শুক্রবার অভিযান চলাকালে মাদক সংক্রান্তে ভ্রাম্যমান আদালত-৮ পরোয়ানা জারি-২ জন সহ ১২ জন আসামীকে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশি কড়া পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
