২২
মোঃ মনজুর মোল্লা, ঢাকা : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৮ আগস্ট) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় দিনভর নিয়মিত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ৪৫ জনের মধ্যে থানাভিত্তিক অবস্থান হলো:
খিলগাঁও থানা: ১৮ জন, পল্টন থানা: ৯ জন, মুগদা থানা: ৮ জন, মতিঝিল থানা: ৪ জন, সবুজবাগ থানা: ৩ জন, রামপুরা থানা: ৩ জন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
