শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তিতাস স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

তিতাস স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

মো.নূর আলম ভূইয়া, ঢাকা : জাঁকজমকপূর্ণভাবে রাজধানীর ডেমরায় তিতাস স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত চলা ১ দিনের ওই টুর্নামেন্টে অ্যালামনাই এসোসিয়েশনের ৮ টি দল অংশগ্রহণ করেছে। তবে সব দলকে পরাজিত করে ফাইনাল খেলেছেন আসিফ চৌধুরী সানি’র দল (ব্যাচ-২০০৪) তিতাসিয়ান ইউনাইটেড বনাম নাজমুল হাসান তালুকদার মানিক’র দল (ব্যাচ- ১৯৯৮) তিতাসিয়ান গ্লোরি হান্টারস।

এদিকে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী ট্রাইবেকারে ৩-১ গোলে তিতাসিয়ান ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়।

এতে সভাপতিত্ব করেন তিতাস স্কুল অ্যানলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ‌ওকত আকবর। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান শাওন। এতে প্রধান অতিথি ছিলেন তিতাস আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সত্যজিৎ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি বৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান খান, সাবেক সিনিয়র শিক্ষক মো. তোফাজ্জল হোসেন ভূইয়া পিন্টু, সিনিয়র শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ আবদুস সালাম, মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া ও প্রকৌশলী
মোঃ মাহমুদুর রহমান ভূঁইয়া প্রমুখ। এদিকে খেলা শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন অতিথিবৃন্দরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা