শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

মোঃ খলিলুর রহমান মৃধা, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক, প্রায় ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন শহিদ মিয়ার অটো গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২) ও একই এলাকার মো. কালু গাজীর ছেলে মো. মেহেদী গাজী (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই (নিঃ) রুম্মান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ওই দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধেপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।##

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা