বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুতুবদিয়ায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

কুতুবদিয়ায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

এম. শহীদুল ইসলাম, (কুতুবদিয়া- কক্সবাজার) : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কুতুবদিয়া কেন্দ্রীয় সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক সমির কান্তি দাশ, সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা লিটন কান্তি পাল, ব্যাংক কর্মকর্তা দিলীপ দাশ, জহর লাল দাশ, সুনিল দাশ, ডা: শংকর দাশ ও সুধীর দাশের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি থেকে শুরু হয়।

পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় কালি মন্দিরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া কেন্দ্রীয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মিলন দাশ, সাধারণ সম্পাদক নয়ন দাশ, অর্থ সম্পাদক মিটন দাশ ও দিলীপ দাশ প্রমুখ।

এতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা