বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সন্ত্রাসী-চাঁদাবাজ মাদক কারবারী ও তাদের গড ফাদারদের লাল কার্ড দেখিয়ে ডেমরায় বিএনপির বিক্ষোভ

সন্ত্রাসী-চাঁদাবাজ মাদক কারবারী ও তাদের গড ফাদারদের লাল কার্ড দেখিয়ে ডেমরায় বিএনপির বিক্ষোভ

মো. নূর আলম ভূইঁয়া : সন্ত্রাসী-চাঁদাবাজী মাদক কারবারী ও তাদের গড ফাদারদের লাল কার্ড দেখিয়ে ডেমরায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ডেমরা থানা বিএনপি। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক সারাদেশে ˆনরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদ জানানো হয়| একই সঙ্গে চিহ্নিত গডফাদারের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদককারবারিদের গ্রেফতারের দাবি জানানো হয় ওইসব কর্মসূচীতে|

সোমবার বিকালে ডেমরা থানা বিএনপির উদ্যোগে সারুলিয়া এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে| এদিন বিক্ষোভ মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, টেংরা, তালতলা, মা মেমোরিয়াল একাডেমি ও টেংরা সফুর উদ্দিন মার্কেট প্রদক্ষিণ করে রানীমহল ব্রিজের ঢালে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়| সদ্য বিলুপ্ত ঘোষিত ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক আহবায়ক এস.এম.রেজা চৌধুরী সেলিম| প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে অগ্রাধিকার দিয়েই এসব প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা|

এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন ও মো অহিদুল ইসলাম অহিদ| আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মো. মনির হোসেন খান, মো. আহাদুল্লাহ, আবুল বাসার পারভেজ, ওমর ফারুক ভুঁইয়া, মো. রফিকুল ইসলাম ও মো. সুজন মিয়া, সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা|

সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা দেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যেকোনো মূল্যে বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী সকল চক্রান্ত কঠোর হস্তে দমন করা হবে|

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা