মোঃ মনজুর মোল্লা : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিঝিল বিভাগের আওতাধীন থানাগুলোতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতিঝিল থানা এলাকা থেকে ৮ জন, পল্টন থানা ২০ জন, সবুজবাগ থানা ৫ জন, খিলগাঁও থানা ১৯ জন, রামপুরা থানা ৩ জন, শাহজাহানপুর থানা ৫ জন এবং মুগদা থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আকতার হোসেন নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে
