বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশরংপুর রংপুরের ৩৪ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের ৩৪ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ গোলজার হোসেন, রংপুর : রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশঅভিযান চালিয়ে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোড় পৌনে ৪টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামের করিম উদ্দিনের দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল সোবহান ওরফে পাষান (৪০)। তিনি চর মর্ণেয়া ভাঙ্গাগড়া লাল গুচ্ছগ্রামের মৃত নুরুল দালালের ছেলে। অপরজন মো. মমিনুর ইসলাম (৩৫)। তিনি চর মর্ণেয়া নদীরপাড় হেছানটারী এলাকার মো. জয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে মর্ণেয়া ইউনিয়নের হাজিপাড়া তালপট্টি এলাকায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গঙ্গাচড়ামডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা