মো.নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে অস্ত্র, গুলি ও ককটেল সহ চাঞ্চল্যকর ইমরান হত্যা মামলার মূল আসামী রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ সহ ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮-সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ কে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ পরে তার দেয়া তথ্যমতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা আরো ৪ জন কে গ্রেফতার করা হয় ।
গ্রেপ্তার কৃতরা হলো, রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মোঃ কামরুল হাসান (২৫), মোঃ সাইফুল হোসেন (২০), মোঃ জামিল মিয়া দোলন (৩৫) ও মিঠু ওরফে ডোবার মিঠু (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানাগেছে, একটি হত্যামলার আসামীদের গ্রেফতারে পলিশ অভিযান পরিচালনা করছে এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে হত্যমামলার প্রধান আসামী রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ কে গ্রেফ্তার করা হয় এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১ টি ইয়ামাহা মোটর সাইকেল উদ্ধার করা হয় পরে রিয়াজের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ডেমরা থানাধীন পাড়াডগাইর এলাকা থেকে মোঃ কামরুল হাসান ও মোঃ সাইফুল হোসেনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ২ টি চাপাতি, ২ টি চাইনিজ কুড়াল ও ২ সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে ভাড়াবাসায় অভিযান পরিচালনা করে একই ঘটনায় জড়িত মিঠু ওরফে ডোবার মিঠুকে যাত্রাবাড়ী থানা পুলিশ ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া ৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মোঃ জামিল মিয়া দোলনকে গ্রেফতার করা হয়।
উল্যেখ্য- গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর বাদল সর্দার গলির শরিফের গ্যারেজে বসে থাকা ইমরান ও সাদ্দামকে লক্ষ্য করে তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এ সময় ধারালো অস্ত্র দিয়েও তাদের ওপর হামলা করে। হামলায় ঘটনাস্থলেই ইমরান নিহত হন এবং সাদ্দাম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে যাত্রবাড়ী থানার িওসি মো.রাজু বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান শুরু করে। ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করকে সক্ষম হয় থানা পুলিশ। ইমরান হত্যা মামলায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক মামলা এবং মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মিঠু ওরফে ডোবার মিঠুর বিরুদ্ধেও মাদক ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
