বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১১০ জন

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১১০ জন

মো.নূর আলম ভূইঁয়া, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১০ জনকে গ্রেফতার করেছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৩১ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ৪৫ জন, আদাবর থানা ২০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন,
হাতিরঝিল থানা ৫ জন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেছেন, রাজধানীর ভেতরে যে কোনো অপরাধ কঠিন হস্তে দমন করা হবে। কোনো কিছুর বিনিময়ে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা