রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৮তম দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) চুনতী বড় মিয়াজী পাড়ার আলহাজ্ব মাওলানা জাফর সাদেক মিয়াজী, চুনতী বড় মাওলানা পাড়ার আলহাজ্ব মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা মমতাজ উদ্দিন কাদেরী সভাপতিত্ব করেন।
দরসে কুরআনে সূরা হুজরাতের ১১ থেকে ১৮ নম্বর আয়াতের তাফসির করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন।
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.মাওলানা আহমদ আলী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিউল হক জিহাদী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহে আলমসহ বিশিষ্ট আলেম ওলামারা।
বক্তারা বলেন কোরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ এবং নবীজির আদর্শে জীবন পরিচালনার মাধ্যমে ব্যক্তি ও সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। তাযকিয়াতুন নাফস, সালাম, কোরআন তিলাওয়াত ও কলিমায়ে তাইয়্যিবার দাওয়াতের শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তাকওয়া ও ইসলামী মূল্যবোধের চর্চা দুর্নীতি ও সামাজিক অনাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ সময় মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাতসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম,সীরতুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটি, ঢাকার নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম ছিদ্দিকী, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব নাসির উদ্দীন।আলহাজ্ব মাওলানা ড.ঈসা সাহেদী,আলহাজ্ব মোহাম্মদ ইনুস, প্রফেসর জাহেদুর রহমান।সাহাল মুহাম্মদ আশিক, আব্দুল্লাহ আল আরফাত ও মুহাম্মদ আবু হানিফ কোরআন তেলাওয়াত করেন। মুহাম্মদ আব্দুল্লাহ আল ইমাম, আবু সাঈদ মুহাম্মদ আকিল, তাহফিজ আহমদ আহইয়াত ও উসাইদুর রহমান না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৭ তম দিবসের কর্মসূচি শেষ হয়।
