শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ-জনতা যৌথ প্রতিহত করার আহ্বান

বসিলায় ডিএমপি ও র‍্যাব প্রধান

মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ-জনতা যৌথ প্রতিহত করার আহ্বান

মোঃ মনজুর মোল্লা, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং যানজট নিরসনে সাধারণ নাগরিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বসিলা পুলিশ ক্যাম্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এ সভার আয়োজন করে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বিপিএম-সেবা এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা।

সভায় উঠে আসা প্রধান দিকগুলো:
জনবান্ধব পুলিশিং: ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, নিরপেক্ষ ও পেশাদার সেবার মাধ্যমে ব্যবসায়ী, শিশু ও সাধারণ মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। পুলিশ ও জনগণের সম্পর্ক সহজ হলে চুরি, ছিনতাই ও যানজটের মতো সমস্যা দ্রুত দূর করা সম্ভব।

পরিবারের দায়িত্ব: র‍্যাব মহাপরিচালক মোঃ আহসান হাবীব পলাশ মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানদের আচার-আচরণের প্রথম দায়িত্ব পরিবারকেই নিতে হবে। পাশাপাশি অপরাধের বিরুদ্ধে নাগরিকদের সাহসী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

নাগরিক নিরাপত্তা: বসিলা ও মোহাম্মদপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়ন, যানজট নিরসন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএমপি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় সম্মানিত নাগরিকরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা