শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সভাপতি কামাল উদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ : কিশোরগঞ্জে ‘সুজন’- এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি কামাল উদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ : কিশোরগঞ্জে ‘সুজন’- এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের প্রদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন ছোটন কে সভাপতি ও পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুজনের পাকুন্দিয়া উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্মেলনের ১ম অধিবেশনে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আজহারুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মনিরা আজম ইতি, কোষাধ্যক্ষ হাদিউল ইসলাম কাঞ্চন, আইসিটি ও প্রচার সম্পাদক মোঃ আকিবুজ্জামান খন্দকার, সদস্য মোঃ মিজানুর রহমান, আতাউর রহমান দাদন, মলিনা বেগম পারভীন, মোঃ হানিফ মিয়া, নাজিবুন্নেছা, মাওলানা নূরুল ইসলাম, শরীফ আহম্মেদ, মাসুদুর রহমান, রবিন সরকার, মোঃ শামীম, সেলিম আহম্মেদ, গোলাপ আমিন।

সম্মেলনে সুজনের উপজেলা কমিটির সাবেক সভাপতি আনম তানভীর হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ আশরাফ উদ্দিন দুলাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, সুজনের সাবেক কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন এবং কোষাধ্যক্ষ প্রদীপ চন্দ্র সরকার।

পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জাঙ্গালীয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আজহারুল ইসলাম, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান দাদন, সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মনিরা আজম ইতি প্রমুখ। এসময় সংঘটনের সদস্য, সামাজিক সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা