বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুল ইসলাম মাস্টারের প্রার্থিতা ঘোষণা

সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুল ইসলাম মাস্টারের প্রার্থিতা ঘোষণা

ছাতক, সুনামগঞ্জ থেকে এম,এইচ,শাহজাহানআকন্দ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন কামরুল ইসলাম মাস্টার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন তিনি।

সরেজমিনে জানা যায়, কামরুল ইসলাম মাস্টার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেটে অবস্থান করে আসছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি একটি শিক্ষিত পরিবারের সন্তান এবং সিলেটের এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

প্রার্থিতা ঘোষণাকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় কামরুল ইসলাম মাস্টার বলেন, নির্বাচিত হলে তিনি সুরমা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ইউনিয়নের মানুষের পাশে থেকে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা