পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পটিয়া উপজেলার সন্মেলন ও মতবিনিময় সভা ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় পটিয়াস্হ ইন্দ্রপোল সি-এম কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পটিয়া উপজেলার সভাপতি জয়দেব বড়ুয়া, সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম, এম.আরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আনিস উদ্দিন সহ সংগঠন সকল নেতৃবৃন্দ।
এদিকে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা’কে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে, তাদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দর সাথে কথা বলে জানাগেছে।
উক্ত সন্মেলনে জেলা, উপজেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সংগঠন সুএে জানাগেছে।
