মো.নূর আলম ভূইয়া : দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ডেমরায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরী ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামান এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে মনু মোল্লা মার্কেট, টেংরা খন্দকার মোড়, মাতবর বাড়ি, রসুল নগর, হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী নগর অটো স্ট্যান্ড, ডেমরা স্টাফ কোয়ার্টার এবং ডেমরা—রামপুরা সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক পথসভায় এসএম রেজা সেলিম চৌধুরী ও আনিসুজ্জামান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ কঠোর হস্তে দমন করবে। একই সাথে তারা অনতিবিলম্বে সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও তাদের পেছনে থাকা গডফাদারদের প্রতি ‘লাল কার্ড’ প্রদর্শন করেন এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ডেমরা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন, মো. খোরশেদ আলম, মো. অহিদুল ইসলাম, সাবেক সদস্য মো. আহাদুল্লাহ, মো ইসমাইল হোসেন (সাংবাদিক), এ. বি. পারভেজ, ওমর ফারুক ভুইয়া, রফিকুল সাবেক আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক ছাত্রনেতা মোঃ. মনির হোসেন খাঁন। ইসলাম, মোঃ সুজন, স্থানীয় বিএনপি নেতা সাদ্দাম হোসেন ও সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া থানা কৃষক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শ্যামল, থানা ওলামা দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন প্রদীপ, থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি তাসলিমা বেগম, ডেমরা থানা জিয়া মঞ্চের সভাপতি গোলাম কিবরিয়া, মো. মোফাজ্জল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মো. আলমগীর মিয়া, মীর দেলোয়ার হোসেন, গোলাম মোর্তজা বাবু, জাকির হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন ও কৃষক দলের আহ্বায়ক মোঃ নুর ইসলাম।
