কুতুবদিয়া- কক্সবাজার থেকে এম. শহীদুল ইসলাম : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার একমাত্র সরকারি কলেজে সরকারীভাবে আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ অরুণ বিকাশ বড়ুয়া নবনির্মিত অত্যাধুনিক আইসিটি ল্যাবটি উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন দ্বীপে কলেজ স্তরের শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় অনেকটা পিছিয়ে ছিল। অবশেষে কুতুবদিয়া সরকারি কলেজে প্রযুক্তিগত শিক্ষার প্রাণকেন্দ্র আইসিটি ল্যাব পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা।
কলেজের সাবেক শিক্ষার্থী আবু হানিফ বলেন, আমাদের সময়ে নিজ কলেজে এই প্রযুক্তির এই সুবিধা পেলে শিক্ষার্থীরা আরো অগ্রসর হতো।
কলেজসূত্রে জানা যায়, সরকারের আইসিটি মন্ত্রণালয়ের ১,৫০০ স্কুল-কলেজে আইসিটি ল্যাব স্থাপন প্রকল্পের একটি প্রকল্প এটি। ৩১টি কম্পিউটার, একটি স্ক্যানার, একটি প্রিন্টার ও একটি স্মার্ট টিভি সংযুক্ত করে আইসিটি ল্যাবটি স্থাপন করা হয়েছে।।
