শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা নরসিংদী সরকারি মহিলা কলেজে নবনির্মিত ৬তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন

নরসিংদী সরকারি মহিলা কলেজে নবনির্মিত ৬তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি : বিজ্ঞান শিক্ষার প্রসার ও বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে নরসিংদী সরকারি মহিলা কলেজে ৬ তলা বিশিষ্ট নবনির্মিত বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করলেন নরসিংদী -১(সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শিরিন সুলতানা।

শুক্রবার বিকেলে মহিলা কলেজের নতুন বিজ্ঞান ভবনের অডিটোরিয়াম শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার।
উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি,খবিরুল ইসলাম বাবুল, ইলিয়াস আলী ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ,আব্দুর রউফ ফকির রনি সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রায় ৮ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে মহিলা কলেজের নতুন বিজ্ঞান ভবন নির্মাণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা