শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় জামায়াত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

কুষ্টিয়ায় জামায়াত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : শুক্রবার (১৩ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন। এ ছাড়া স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা ঐক্যবদ্ধভাবে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা