মো.নূর আলম ভূইঁয়া : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ জন নারী সহ ২৬ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৬-সেপ্টম্বর) যাত্রবাড়ি থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ হৃদয় হাওলাদার দেলোয়ার হোসেন, ড্রাইভার বেলাল হোসেন, মোঃ নূর হোসেন, মোসাঃ লাভলী বেগম, মোছাঃ আমেনা, মোসাঃ সাবিনা, রোকনুজ্জামান রোকন, সাইদুর রহমান, মোঃ রুমান, মোঃ আজমির হোসেন, মোঃ নাছির, মোঃ সাকিব হোসেন, মোঃ ফারুক, মোঃ আকাশ, মোঃ আলআমিন, মোঃ রমজান হোসেন, মোঃ রিফাত মোল্লা, রাহাত মোঃ মানিক মোঃ সোহাগ মোঃ রনজু, মোঃ শাকিল হোসেন, মোঃ নুরুল ইসলাম, মেহেদী হাসান ও নুর মোহাম্মদ রাসেল।
এ বিষয়ে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো.রাজু বলেন, অপরাধিরা এরাকায় বিভিন্ন ধরনের কর্মকান্ড করে আসছে এছাড়া বিভিন্ন মামলার আসামী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রছেছে।
