সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর পিএসসহ নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেফতার

সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর পিএসসহ নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেফতার

মো.নূর আলম ভুইয়া : অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে নারায়নগঞ্জ -৫ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর পিএস সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২-নভেম্বর) ১২ টা থেকে ৪ টার মধ্যে পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় থেকে তাদের গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), ডিএমপি।

এসআরইউ সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর ২০২৬) রাত ১২টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অংগ সংগঠন যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও শ্রমীকলীগের সক্রিয় ৩ নেতা কে গ্রেফতার করে এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি আভিযানিক দল

গ্রেফতারকৃতরা হলো- নারায়নগঞ্জের আড়াই হাজার থান যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নয়ন ও আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মোঃ মাহবুব। গ্রেফতারকৃতরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা