গোপালপুর (টাঙ্গাইল) থেকে কে.এম.শামীম : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়িতে চলছে সভ্যতা ফ্যাশনের ফটো ও ভিডিও শুটিং। গত প্রায় ৫-৬ দিন ধরে জমিদার বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও রঙের কাজ করা হলেও গত দুই দিন ধরে সেখানে ইনডোর ও আউটডোর ফটো ও ভিডিও শুটিংয়ের কার্যক্রম চলছে।
শুটিংয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জমিদার বাড়িটি দেখতে প্রতিদিন গোপালপুর উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা আসছেন। এতে জমিদার বাড়ি এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে।
সভ্যতা ফ্যাশনের প্রতিনিধি কামাল হোসেন জানান, প্রায় ৫-৬ দিন আগে থেকে জমিদার বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও রঙের কাজ শুরু করা হয়। এরপর গত দুই দিন ধরে সেখানে ফটো ও ভিডিও শুটিংয়ের কাজ চলমান রয়েছে।
জানা গেছে, ভাটারা থানাধীন কালাচাঁদপুরে অবস্থিত সভ্যতা ফ্যাশনের ‘স্টাইলিং বাই নিহাল’-এর আয়োজনে হেমনগর জমিদার বাড়িতে এ শুটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজনে রয়েছেন কামাল হোসেন।
