শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গুপ্ত আছেন গুপ্ত থাকুন বের হওয়ার চেষ্টা করবেন না : এমপি পিনাক চৌধুরী

গুপ্ত আছেন গুপ্ত থাকুন বের হওয়ার চেষ্টা করবেন না : এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে আশিকুর ইসলাম : দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, গুপ্ত আছেন গুপ্ত থাকুন, ঘড় থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। গুপ্ত থেকে যে সমস্ত কর্মকান্ড করছেন তা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।

আওয়ামী লীগ কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ঘড় থেবে বের হয়ে রাতের আধারে ঝটিকা মিছিল দিয়ে হারিয়ে যাবেন। যেখানেই থাকবেন আমরা আপনাদের খুজে বের করব। আমার এলাকার মানুষকে অশান্ত করার চেষ্টা করছেন। আমরা সজ্য করছি, তার এই না আমারা ক্ষেপে যাচ্ছি, যদি আমরা ক্ষেপে যাই আপনারা কিন্তু রাস্তায় দাড়াতে পারবেন না।

২৬ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৫ টায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ কে অস্থিতিশীল করার প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলা যুব দলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা জেলা যুব দলের আহবায়ক সুমন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ছোট চৌ-রাস্তা দলীয় কার্য্যালয় হতে বের সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে দলীয় কার্য্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারাণ সম্পাদক মো. সফিকুল আলম, মুশিদহাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, যুব দলের সদস্য সচীব রায়হান রুবেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকারিয়া চৌধুরী অরেঞ্জ, ছাাত্র দলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী, মহিলা দলের রাশেদা খানম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা