রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা চট্টগ্রাম হাই কোর্টের পিএ পরিচয় দানকারী রাশেদুল ডেমরা থেকে গ্রেফতার

আদালত থেকে মামলার নথি চুরি :

চট্টগ্রাম হাই কোর্টের পিএ পরিচয় দানকারী রাশেদুল ডেমরা থেকে গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া : চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা ৪র্থ আদালতে উপস্থিত হয়ে নিজেদের হাইকোর্ট বিভাগের পি.এ. হিসেবে পরিচয় দিয়ে নথি চুরির ঘটনায় মো.রাশেদূল নামের এক প্রতারক কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডেমরার কোনাপাড়া মুসলিম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআরবির একটি চৌকস দল। গ্রেফতার মোঃ রাশেদুল হাসান পটুয়াখালী জেলার বাউফল থানার নূরাইপুর বন্দর গ্রামের মো. আবু জাফরের ছেলে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—১০ এর অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার শনিবার সন্ধ্যায় এসআরবির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দুই জন অজ্ঞাতনামা ব্যক্তি চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা ৪র্থ আদালতে উপস্থিত হয়ে নিজেদের হাইকোর্ট বিভাগের পি.এ. হিসেবে পরিচয় দেয়। তারা একটি মামলার রায় সংক্রান্ত তথ্য জানতে চাইলে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা—কর্মচারীদের নিকট মামলার নথি খোঁজ করেন। একপর্যায়ে তারা আদালতের স্টেনোগ্রাফার মোঃ আলী হোসেনের কক্ষে গিয়ে সংশ্লিষ্ট মামলার নথি দেখতে চান। স্টেনোগ্রাফার নথিটি বের করে দেখানোর পর তা যথাস্থানে রেখে প্রাকৃতিক প্রয়োজনে কক্ষের বাইরে যান। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা দায়রা মামলার নথি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সংস্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অধিযাচন পত্র প্রেরণ করে। উক্ত অধিযাচন পত্রের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় মো.রাশেদুল নামের একজনকে রাজধানীর ডেমরার মুসলিম নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আর বাকী আসামী কে আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি আর জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা