শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত

রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত

রামগড় (খাগড়াছড়ি) থেকে মো.মাসুদ রানা : খাগড়াছড়ির জেলা বিএনপির সহ-সভাপতি এবং রামগড় উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় পৌরসভার সোনাইপুল তানিশা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া সহ চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ আবদুল ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি ২৯৮ নং আসন এবং নুরুল আমিন চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে নির্বাচিত হন।

আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে সোনাইপুল কমিউনিটি সেন্টারে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপি, রামগড় উপজেলা বিএনপি এবং রামগড় পৌর বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পারিবারিক এ আয়োজনে অতিথিরা নবজাতকের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ধর্মীয় রীতি অনুযায়ী আয়োজিত আকিকা অনুষ্ঠানে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি ও রামগড় উপজেলা-পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। এ সময় অতিথিদের সঙ্গে আয়োজক পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা