রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজার সদর পুলিশি অভিযানে আটক ৩৬

কক্সবাজার সদর পুলিশি অভিযানে আটক ৩৬

কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৪ জন চোর-ছিনতাইকারী, ১৫ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদক সেবনকারী এবং ধর্তব্য অপরাধে ৪ জন রয়েছেন।

পুলিশ জানায়, চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মবিন (২৭), মো. রবিউল করিম (২৮), মো. সাইফুল (২৪) ও রবিউল আলম (২৪)।

মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার ১৫ জন হলেন—মংতু (৫৬), মংচ্যাখ্যা রাখাইন (৪৮), উ সাই (৫০), মাংচে মে (৫২), খুইল্যা মিয়া (৪৫), খোরশেদ আলম (৩৫), সজল কান্তি শীল (৩৭), প্রদীপ সরকার (৫৪), বীর বল দাশ (৩৮), ছোটন কান্তি দে (২৭), সুজন দে (২৫), রাজীব দে (৩৩), বিজয় কর্মকার (১৯), জুনাইদ (২৫) ও শেফাইয়ত উল্লাহ (২৬)।

অভিযানে মাদক হিসেবে দেশীয় তৈরি চোলাই মদ ২০০ লিটার, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। তারা হলেন—গোলাম হোসেন (৬২), নজিবুল ইসলাম (৬৯), মেছাং রাখাইন (৫৪), মো. রফিক (১৯), নাইমুল ইসলাম হৃদয় (১৯), রায়হান (২২), মিজান (২০), মো. হাসান (১৯), মীর কাশেম প্রকাশ লুলা মিয়া (৬৫), সুধাংশু কর্মকার (৬০), অস্তয়ন কান্তি দে (৩০), মাছয়ইয়া (২৩) ও মো. শহিদ (২৮)।

অন্যদিকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার চারজন হলেন—প্রসেনজিৎ শীল (২৪), গোবিন্দ শীল (৩৫), মো. আব্দুর শুকুর (২৪) ও মো. ফজল করিম (২২)।

পুলিশ জানিয়েছে, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা