রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাটখিলে প্রবাসী পরিবারের ঘরে দুর্ধর্ষ চুরি, চার ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

চাটখিলে প্রবাসী পরিবারের ঘরে দুর্ধর্ষ চুরি, চার ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

নোয়াখালী থেকে ওমর ফারুক : নোয়াখালী চাটখিলে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, ৪ ভরি স্বর্ণালংকার দেয়লক্ষ টাকা এবং সম্পত্তির গুরুত্বপূর্ণ দলিল লুট হয়।

গতকাল ২৬ মেপ্টেম্বর চাটখিল উপজেলা পাঁচগাও ইউনিয়নের বারই পাড়া গ্রামে চাঁদমিয়া বেপারী বাড়ির প্রবাসী ইসমাইলের ঘরে এমন ঘটনা ঘটে।

জানা যায়, ইসমাইলের পরিবার আয়েশা বেগম ২১ সেপ্টেম্বর শিশু সন্তানের চিকিৎসার জন্য নোয়াখালী শহর মাইজদীতে অবস্থান করেন।এই সুযোগে ফাঁকা বাড়িতে ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার নগদ দেড় লাখ টাকা সহ জমির গুরুত্বপূর্ণ দলিল পত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা । এতে অন্তত প্রবাসীর ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত আয়েশা বেগম পতিকার চেয়ে চাটখিল থানা একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা