রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান আটক

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান আটক

শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের শ্রীবরদী সীমান্তের ডুমুরতলা থেকে বিপুল পরিমাণ রতীয় জনসন বেবি সাবান আটক করেছে কর্ণজোড়া বিওপি।

২৭ শে সেপ্টেম্বর রবিবার ভোর সকালে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্ণঝোড়া বিওপির নিয়ন্ত্রণাধীন এলাকা ডুমুরতলা নামক পাহাড়িগ্রাম থেকে এসব মালিক বিহীন ভারতীয় সাবান আটক করা হয়।

কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।বিজিবির দাবি অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা এসব সাবানের কার্টুন রেখে পালিয়ে যায়।

কর্ণঝোড়া বিওপি ইনচার্জ সুবেদার ফুলমিয়া ভারতীয় জনসন বেবি সাবান আটকের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে বলেন, রাতভর অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে এসব মালামাল আটক করা হয়।

উদ্ধারকৃত সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ্য ৫২ হাজার ৫ শত টাকা।

আইনগত প্রক্রিয়া শেষ উদ্ধারকৃত ভারতীয় সাবান ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে জমা দেয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা