রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শায়েস্তাগঞ্জ জংশন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শায়েস্তাগঞ্জ জংশন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শায়েস্তাগঞ্জ থেকে মোঃ ইনজামামুল হক (নাঈম) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (প্রায় ৬৫ বছর) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবারে প্ল্যাটফর্মে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রাশেদ পারভেজ ছায়িম জানান, প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি দাফনের জন্য আনজুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা